মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা

১১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ PM
হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা

হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে হল শাখা ছাত্রদলের আহ্বায়ককে ‘অলিখিত’ অতিথি করায় অনুষ্ঠান বয়কট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার।

জানা গেছে শনিবার (১১ এপ্রিল) ঢাবির কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি করা হয়েছিল হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মো: আবিদ হাসানকে। পরে ফজলুল হক মুসলিম হল সংসদের আপত্তিতে বিষয়টি নিয়ে ডাকসু প্রতিনিধিরা হল প্রভোস্টের সঙ্গে কথা বলার পর তার নাম বাদ দেওয়া হলেও অনুষ্ঠানের দিন পুরস্কার বিতরণীর মঞ্চে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসে থাকতে দেখা যায় তাকে।

এ বিষয়ে ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনুষ্ঠানের সময়সূচি দেওয়া থেকে প্রতিটি কাজে হল প্রশাসনের গাফিলতি ছিল। অনুষ্ঠানের আগেরি দিন রাত ১১টায় আমাদেরকে জানানো হয় কারা কারা থাকবেন। সেখানে আমরা তার নাম দেখে হল প্রভোস্টকে বিষয়টি নিয়ে আপত্তি জানাই। তবে তখন তিনি জানান যে ‘তার নাম থাকবেই।’পরবর্তীতে আমরা তাকে আবারও নক দেই এবং শেষ পর্যন্ত তার নামটা সরানো হয়। এবং আমি অনুষ্ঠানে থাকার জন্য সম্মতি দিই।’

তিনি আরও জানান, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি যাওয়ার পর দেখি তারা স্টেজে বসে আছে। আমি মনে করেছি তারা এমনিতে বসে আছে। কিন্তু পুরস্কার বিতরণী শুরু হলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ ইলিয়াস আল মামুন স্যার পেছন থেকে তাদের হাত দিয়ে পুরস্কার দেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন। এরপরে আমি অনুষ্ঠান বয়কট করি।’


হল কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হায়দার বলেন, আমরা জুলাইয়ের আগে দেখতাম ছাত্রলীগের হল কমিটির নেতারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে নিজের প্রভাব দেখিয়ে হলের খাবার বিতরণ সহ নানান কাজে অনিয়ম করতেন। আর আজকে আমি সেটার একটা নমুনা দেখতে পেয়েছি। হল প্রভোস্ট ছাত্রদলের নেতাকে বিমেষ অথিথি রাখার মধ্য দিয়ে হলে রাজনৈতিক দলের হল কমিটিকে বৈধতা দিচ্ছেন।’  


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ ইলিয়াস আল মামুনকে ফোন করলেও সাড়া মেলেনি। 


এ বিষয়ে উক্ত হল সংসদের ভিপি খন্দকার মোহা: আবু নাঈম জানান, ‘আজ ফজলুল হক মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু এ বিষয়ে হল সংসদের সাথে হল প্রশাসন কর্তৃক কোনরূপ আলোচনা করা হয়না। বেশ কয়েকবার জানানোর পরে গতকাল রাত ৯টায় মিটিং হয়। মিটিং এ, অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবে, কারা বক্তব্য দিবে সে বিষয়ে জানতে চাইলে সে সময়ে আমাদেরকে কোন রাজনৈতিক দলের নেতার বক্তব্য দেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি ।’

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9