‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ

১১ এপ্রিল ২০২৬, ১০:৩২ PM
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ

‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ © টিডিসি

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমননার অভিযোগে গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর দরবার শরিফে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হন ওই দরবারের ‘পীর’। এ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে বাম জোটের নেতারা। 

আজ শনিবার (১০ এপ্রিল) রাত ৯টায় গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে শুরু করে ভিসি চত্বর প্রদক্ষিণের পর রাজু ভাষ্কর্যের পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন তারা।

জানা গেছে, মাজারে হামলা-অগ্নিসংযোগ ও পীর শামীম হত্যা, শাহবাগে সমকামীদের ওপর হামলা এবং সারাদেশে মবসন্ত্রাসের প্রতিবাদে তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিলটি করেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা।

নিহত আব্দুর রহমান ওরফে শামীম (৭০) উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার মৃত জেসের মাস্টারের ছেলে। 

বিক্ষোভ মিছিলে ‘শাহবাগে হামলা কেন? বিএনপি জবাব চাই; মব সন্ত্রাস হয়নি শেষ, গর্জে উঠো বাংলাদেশ, মাজারে হামলা কেন? বিএনপি জবাব চাই, সুফি-ইমাম খুন কেন? বিএনপি জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমাল্লার বসু বলেন, ‘দেশের সকলের নাগরিক অধিকার রয়েছে এবং প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। তবে জঙ্গিদেরকে অন্য কিছু বলে অভিহিত করার দিন শেষ। জঙ্গিদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত করতে পারতে হবে এবং রাষ্ট্রের জঙ্গিদেরকে জঙ্গিদের মতন করেই দমন করতে পারতে হবে। বিএনপি সরকার যেই আগুন দিয়ে খেলছেন এই আগুন নিয়ে খেলার ফলাফল ভালো হবে না। 

তিনি বলেন, ‘ফিলিপ নগরে আজকে যে ঘটনা ঘটেছে তার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। গতকালকে শাহবাগে যে ঘটনা ঘটেছে তার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। যে বিচারের কথা আমরা বলছি অবিলম্বে সে বিচার হতে হবে। না হলে রাজপথে ইন্টারিমের বিরুদ্ধে আমাদের যে অবস্থান বিএনপির বিরুদ্ধেও অবস্থান তার চেয়েও কঠিন হয়ে উঠবে।’

বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহাম্মেদ জুবেল বলেন, ‘গতকালকে এবং আজকের যে মব সন্ত্রাস দেখলাম, সেই মব সন্ত্রাসের বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদকে হুঙ্কার দিতে দেখব না। কিন্তু আমরা দেখেছিলাম নির্বাচনের পরপরই সালাউদ্দিন আহমেদ বলেছিলেন দেশ থেকে মব সন্ত্রাসের বিলুপ্তি ঘটবে। জামায়াত ইসলাম এবং বিএনপি—একটা সরকারি দল একটা বিরোধী দল পুরা মিলেমিশে একটা গৃহপালিত সংসদ তৈরি করেছে।’

তিনি বলেন, ‘জনগণের ন্যূনতম চাওয়া যে একটা নিরাপত্তা নিশ্চিত করুন। একই সাথে শাহবাগে গতকালকে যারা হামলা চালিয়েছিল তারা সবাই চিহ্নিত। এদের একটা বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র মজলিসের সাথে জড়িত। তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসুন।’

ট্যাগ: ঢাবি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬