অনশনে বসা তিন শিক্ষার্থীর দাবি শুনতে রাজু ভাস্কর্যে ঢাবি ভিসি

১০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১০:৫১ PM
অনশনে বসা তিন শিক্ষার্থীর দাবি শুনতে রাজু ভাস্কর্যে ঢাবি ভিসি

অনশনে বসা তিন শিক্ষার্থীর দাবি শুনতে রাজু ভাস্কর্যে ঢাবি ভিসি © ভিডিও থেকে নেওয়া

জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থীর কাছে দাবি শুনতে উপস্থিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার পরে ঢাবির রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের কাছে যান তিনি। 

আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থী হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪ -২৫ সেশনের সাকিবুর রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থী শেখ মোস্তাফিজ। 

অনশনের ৫০ ঘণ্টা পর তাদের দাবি শুনতে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাসহ বেশ কয়েকজন শিক্ষক। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজু ভাস্কর্যের পাদদেশে বিধ্বস্ত শরীর নিয়ে শুয়ে আছেন অনশনকারীরা। তাদের আশেপাশে বেশ কয়েকজন পাখা হাতে বাতাস করছেন। তাদের সাথে সংহতি জানাতে দেশের নানা প্রান্ত থেকে মানুষজন ছুটে আসছেন। পরে শুক্রবার রাত ১০টার পর ঢাবি উপাচার্যসহ বেশ কয়েকজন উপস্থিত হন।  এসময় ঢাবি উপাচার্য তিন শিক্ষার্থীকে অনশন ভাঙতে অনুরোধ করেন এবং সরকারি ও বিরোধী দল আলোচনা করে বিষয়টি সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের চিকিৎসা সেবা গ্রহণ ও ডাক্তারের শরণাপন্ন হতে অস্বীকৃতি জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা।

এদিকে, তিন শিক্ষার্থীর এই অনশনে সংহতি জানিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাইয়ের শহিদ পরিবারের সদস্যরা। বুধবার রাতে রাজু ভাস্কর্যে উপস্থিত হয়ে ডাকসুর পক্ষ থেকে অনশনকারীদের সাথে সংহতির ঘোষণা দেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬