একসঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি

০৮ এপ্রিল ২০২৬, ০১:০৯ PM
নাজমুল হাসান সিয়াম

নাজমুল হাসান সিয়াম © ফাইল ছবি

এক শিক্ষার্থী একসঙ্গে দেশের শীর্ষ দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ঘটনায় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। সাত (৭) কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ এর সাক্ষরিত এক অফিস আদেশে এসব জানানো হয়।

দ্য ডেইলি ক্যাম্পাসে ‘মাদ্রাসার সনদে ঢাবি, নটর ডেমে জাবি—একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি’ শিরোনামে গত ৫ এপ্রিল সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে জাবি কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করল।

তদন্ত কমিটিতে সভাপতি হিসেবে আছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। সদস্য হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন ও আইন) মাহতাব-উজ-জাহিদ এবং সদস্য সচিব হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

নাজমুল হাসান সিয়াম নামে এ শিক্ষার্থী একসঙ্গে দেশের শীর্ষ দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি। মাদ্রাসা বোর্ডের অধীনে একটি মাদ্রাসার আলিমের সনদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল

আগের শিক্ষাবর্ষে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে নটর ডেম কলেজের এইচএসসির সনদ দিয়ে জাহাঙ্গীরনগর (জাবি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছেন ২০২২–২৩ শিক্ষাবর্ষের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে। সিয়াম বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের অধ্যয়ন করছেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তার ক্লাস রোল ১১৮০ ও বিশ্ববিদ্যালয়ের কাজি নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী হিসেবেও অবস্থান করছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ক্লাস রোল ৩১ এবং তিনি কবি জসিমউদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী।

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬