রাবি ‘বি’ ইউনিটে সেরা এমএম কলেজের ঐশী, অ-বাণিজ্যে প্রথম শুকরিয়া-নেহাল

২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫২ AM
ঐশী, শুকরিয়া ও নেহাল (বাঁয়ে থেকে)

ঐশী, শুকরিয়া ও নেহাল (বাঁয়ে থেকে) © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপে গড় পাশের হার ৫৮ দশমিক ৭৭ শতাংশ।

প্রকাশিত ফলে বাণিজ্য গ্রুপ থেকে প্রথম হয়েছেন ফারহানা সুলতানা ঐশী। তিনি যশোরের মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ছিলেন। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৬ দশমিক ৫০।

অন্যদিকে, অ-বাণিজ্য গ্রুপের মানবিক শাখা থেকে প্রথম হয়েছেন শুকরিয়া। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ৫০। এ গ্রুপের বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন মো. রফিকুল নেহাল। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮১ দশমিক ২৫। তিনি ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

এ বছর 'বি' ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ২৫ হাজার ৯৬১ জন। তন্মধ্যে বাণিজ্য গ্রুপের ১৬ হাজার ৩৬৮ জনের মধ্যে ৯ হাজার ৩৫৬ জন (৫৭ দশমিক ১৬ শতাংশ) এবং অ-বাণিজ্য গ্রুপে ৯ হাজার ৫৯৩ জনের মধ্যে ৫ হাজার ৯০০ (৬১ দশমিক ৫০ শতাংশ) জন উত্তীর্ণ হয়।

এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি। তন্মেধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ৩১টি।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬