হাসিনার পক্ষে ১০০১ শিক্ষকের বিবৃতি, যা বললেন ঢাবি উপাচার্য

১৮ নভেম্বর ২০২৫, ০৬:২২ PM
কথা বলছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

কথা বলছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান © সংগৃহীত ও সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দেওয়ার ১০০১ জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের বিষয়ে মুখ খুলেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তাদের অপরাধের মাত্রা নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরের পর কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান উপাচার্য।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, আবেগের বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নিলে আইনে টিকবে না। মনে রাখতে হবে যে এই ব্যাপারগুলো আলমেটলি আইনের দ্বারস্ত হবে। এজন্য আমরা নিয়মতান্ত্রিক উপায়ে এ কাজগুলো করছি। সামনে সিন্ডিকেটে বেশ কিছু সিদ্ধান্ত হবে।

১০০১ জনের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, ১০০১ এর প্রকৃত সংখ্যাটা কী? দ্রুতই আমরা এই ডকুমেন্টটা আমাদের আইনজীবী প্যানেলে পাঠাব যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। এজন্য একটা জেনুইন লিস্ট লাগবে যে আমাদের শিক্ষক কয়জন, তারা আসলেই বিবৃতি দিয়েছেন কিনা এবং আইনের চোখে এই অপরাধের মাত্রা কি। এই পুরো ব্যাপারটা আমাকে আগে নিশ্চিত করতে হবে।

তালিকায় নাম থাকা শিক্ষকদের একাংশের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি। উপাচার্য বলেন, আমরা স্পষ্ট ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছি। এভরিবডি ইজ ক্লিয়ার এবাউট ইট। সে ক্ষেত্রে আমরা প্রশাসনিকভাবে হিকমা প্রয়োগ করে এই জিনিসটা প্রয়োগ করব।

পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন
  • ০৯ নভেম্বর ২০২৬
প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
  • ০৯ নভেম্বর ২০২৬
আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৯ নভেম্বর ২০২৬
চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950