জাতীয় জুডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করলেন ঢাবি শিক্ষার্থী অবনিকা হাসান

১০ নভেম্বর ২০২৫, ০৪:২৮ AM
অবনিকা হাসান

অবনিকা হাসান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অবনিকা হাসান ৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা–২০২৫-এ স্বর্ণপদক জয় করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অংশ নিয়ে –৭৮ কেজি একক ক্যাটাগরিতে এ সাফল্য অর্জন করেন।

প্রতিযোগিতায় অবনিকা টানা তিনটি নকআউট ম্যাচ জিতে ফাইনালে পৌঁছান। ফাইনাল রাউন্ডে তিনি বাংলাদেশ আনসারের অভিজ্ঞ খেলোয়াড় সালমা খাতুনকে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ সাফল্যের মধ্য দিয়ে তিনি আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন।

অবনিকা বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি জুডোতে দ্বিতীয় ড্যান ব্ল্যাক বেল্টধারী, বিকেএসপি কাপ আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী এবং “স্পোর্টস ফর টুমরো জাপান কাপ”-এও স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়া বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসেও তিনি ব্রোঞ্জ পদক লাভ করেন।

অর্জন নিয়ে অনুভূতি প্রকাশ করে অবনিকা বলেন, “জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন আমার জীবনের এক গৌরবময় মুহূর্ত। এই সাফল্য শুধু আমার একার নয়—আমার কোচ, পরিবার, টিম, সহযোদ্ধা ও সকল শুভাকাঙ্ক্ষীর সহযোগিতার ফল। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করেছে। আমি দেশকে আরও গর্বিত করার চেষ্টা চালিয়ে যাব এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আনব, ইনশাআল্লাহ।”

ঢাবির হলগুলোতে বিশেষ এআই বিষয়ক প্রশিক্ষণ দেবে জাতীয় ছাত্রশক…
  • ২১ আগস্ট ২০২৬
কৃষিজমিকে অকৃষি দেখিয়ে প্রত্যয়ন, ময়মনসিংহে কমছে আবাদি জমি
  • ২১ আগস্ট ২০২৬
অবসর ভেঙ্গে ফের মাঠে ফিরছেন রোনালদিনহো 
  • ২১ আগস্ট ২০২৬
চিকিৎসকদের নিরাপত্তার বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে স্ব…
  • ২১ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি…
  • ২১ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ পদে নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬