ঢাবি থেকে ছাত্রদল নেতার মোটরসাইকেল চুরি, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

০৭ নভেম্বর ২০২৫, ১০:৫০ PM
সিসিটিভি ফুটেজে পাওয়া চোরের ছবি

সিসিটিভি ফুটেজে পাওয়া চোরের ছবি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে থেকে শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শামিম আকতার শুভর মোটরসাইকেল চুরি হয়েছে। পরে সিসিটিভি ফুটেজ চেক করে চোর শনাক্ত করতে পারলেও এখনো বাইক উদ্ধার করতে পারেনি।

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১টা ৩৭ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে থেকে বাইকটি চুরি হয়। চুরি হওয়া বাইকের নম্বর: ঢাকা মেট্রো- ল-৪২-৬৬৫৫।

ভুক্তভোগী শামীম আকতার দ্য ডেইলি ক্যাম্পাস কে জানান, আজ দুপুরে ছাত্রদল কর্তৃক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সময় কলা ভবনের সামনে বাইকটি রেখে নামাজ পড়তে যাই নামাজ পড়ে এসে দেখি বাইক নেই। তারপর সিসিটিভি ফুটেজ খুঁজতে গিয়ে দেখি সিসিটিভি ক্যামেরা গুলো নষ্ট। পরে শ্যাডোর দিকে একটা সিসিটিভি ফুটেজ চেক করে চোরকে শনাক্ত করতে পেরেছি কিন্তু এখনো তাকে ধরতে পারিনি।

তিনি জানান, আমি শাহবাগ থানায় একটি জিডি করেছি। পুলিশ খোঁজ নেয়া শুরু করেছে যদি আগামীকালের মধ্যে খুঁজে না পাওয়া যায় তাহলে মামলা করার কথা বলেন।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬