হয় ডাকসু থাকবে, নয় অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট: এস এম ফরহাদ

২৬ অক্টোবর ২০২৫, ০৮:০৩ AM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫০ AM
ডাকসুর জিএস এস এম ফরহাদ

ডাকসুর জিএস এস এম ফরহাদ © সংগৃহীত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভবঘুরে ও অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডাকসু প্রতিনিধিবৃন্দ ও প্রক্টরিয়াল টিমের সদস্যসহ সিটি কর্পোরেশন পুলিশ এবং মেট্রোরেল। এর প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে হকারদের। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে যোগ দেয় বামপন্থি ছাত্র সংগঠনগুলো।

এরই মধ্যে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। তিনি বলেছেন, হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট থাকবে; দুটো একসাথে চলতে দেব না। শনিবার (২৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: যান চলাচল নিয়ন্ত্রণ করায় হামলা, ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মিছিল

ফেসবুক স্ট্যাটাসে ফরহাদ বলেন, ক্যাম্পাসের স্টেকহোল্ডার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী। এর বাইরে কোনো মাদক ব্যবসায়ী, অনিবন্ধিত দোকানদার কিংবা হকারদের কোনো ইস্যুই বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট নয়। বহিরাগত উচ্ছেদে যাদের পুরনো মাদক ও অবৈধ অর্থ লেনদেনের সিন্ডিকেট ভেঙে যাচ্ছে, তারা আজ (শনিবার) নতুন বয়ান হাজির করার চেষ্টা করল এবং মিছিলেরও আয়োজন করল।

তিনি আরও বলেন, কথা একটাই — হয় ডাকসু থাকবে, নতুবা অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট থাকবে; দুটো একসাথে চলতে দেবো না।

 

বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬
১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬