ঢাকা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ওবায়দুল ইসলামকে ভিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, অধ্যাপক নিয়াজের পদত্যাগপত্র গ্রহণ

১৭ মার্চ ২০২৬, ০৩:২৯ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ PM
অধ্যাপক নিয়াজ ও অধ্যাপক ওবায়দুল

অধ্যাপক নিয়াজ ও অধ্যাপক ওবায়দুল © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভিসি (উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে গত মাসে পদত্যাগ করা বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টার পর প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়।

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামকে ভিসি নিয়োগ দিয়ে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১(২) অনুযায়ী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে সাময়িকভাবে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তের মধ্যে রয়েছে- এ নিয়োগ উপাচার্য পদে যোগদানের তারিখ হতে কার্যকর হবে; উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে এতে বলা হয়।

এদিকে, অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ গ্রহণ করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে তার মূল পদ অধ্যাপক (গ্রেড-১), উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমোদন প্রদান করা হলো।

এর আগে গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন একসঙ্গে দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়ার কথা জানান।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9