দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন ডাকসু জিএস

২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ AM
এস এম ফরহাদ

এস এম ফরহাদ © টিডিসি সম্পাদিত

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ডাকসুর অফিশিয়াল প্যাডে এই শুভেচ্ছাবার্তা দিয়েছেন তিনি।

ডাকসু জিএস শুভেচ্ছা বার্তায় বলেন, ‘বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।’

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি সনাতনী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমরা বিশ্বাস করি, এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের চেতনা আরও শক্তিশালী করবে এবং একটি শান্তিপূর্ণ, বৈচিত্র্যময় ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।’

উল্লেখ্য, রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসব।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬