শামসুজ্জোহা হলে রাকসুর কোন প্রার্থী কত ভোট পেলেন?

১৭ অক্টোবর ২০২৫, ০৪:৩১ AM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:২৮ AM
রাকসু নির্বাচন

রাকসু নির্বাচন © টিডিসি গ্রাফিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে শামসুজ্জোহা হলের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ ফলাফল ঘোষণা করেন রাকসু নির্বাচন-২০২৫ এর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ হলে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ৬৫০ এবং শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) পেয়েছেন ১৭০ ভোট।

জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৬০০ এবং ফাহিম রেজা (ছাত্রশিবির) ২৮৩ টি ভোট পেয়েছেন।

এজিএস পদপ্রার্থী এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির) ৩৮৪ এবং জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৩১৭ টি ভোট পেয়েছেন।

এর আগে, বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ভোটগণনা।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

 

সরকারের ৫ মাস: জামায়াতের ছয় এমপির ৬ বিতর্ক
  • ২১ জুলাই ২০২৬
আইন আছে, প্রয়োজন কার্যকর বাস্তবায়ন
  • ২১ জুলাই ২০২৬
হৃত্বিক-প্রীতি জিন্তা-অরিজিৎরা সমর্থন দিলেও চুপ সালমান-শাহর…
  • ২১ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আবেদন ২৭ …
  • ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত মার্তিনেজের
  • ২১ জুলাই ২০২৬
জাবির মেডিকেল সেন্টার থেকে ২১ দিনে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ
  • ২১ জুলাই ২০২৬