রাকসু নির্বাচনে নবাব আব্দুল লতিফ হলের ফলাফল ঘোষণা

১৭ অক্টোবর ২০২৫, ০৩:৪২ AM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩০ AM
রাকসু নির্বাচন

রাকসু নির্বাচন © টিডিসি গ্রাফিক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে আব্দুল লতিফ হলের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ ফলাফল ঘোষণা করেন রাকসু নির্বাচন-২০২৫ এর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ হলে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ৫১৮ এবং শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) পেয়েছেন ১৩৭ ভোট।

জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) ৪৮৪ এবং ফাহিম রেজা (ছাত্রশিবির) ১৮৪ টি ভোট পেয়েছেন।

এজিএস পদপ্রার্থী এস এম সালমান সাব্বির (ছাত্রশিবির) ২৭৮ এবং জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ২৭৯ টি ভোট পেয়েছেন।

এর আগে, বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সকল কেন্দ্রের ব্যালট বাক্স। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় ভোটগণনা।

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬