কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমান অনলাইনে গুজব ছড়াচ্ছেন: শিবিরের জিএস প্রার্থী

১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ PM
সংবাদ সম্মেলনে শিবিরের জিএস প্রার্থী

সংবাদ সম্মেলনে শিবিরের জিএস প্রার্থী © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, ছাত্রদলের এই নেতা অনলাইনে জামায়াত-শিবিরের নামে গুজব ছড়াচ্ছেন।

আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে ফাহিম রেজা এসব অভিযোগ করেন।

ফাহিম রেজা বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রদল, যুবদল আর বিএনপির বহিরাগতরা প্রবেশ করছে। অথচ জামায়াত-শিবির নাকি অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে—ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (আমানউল্লাহ আমান) অনলাইনে এমন গুজব ছড়াচ্ছেন।’

ফাহিম রেজা আরও অভিযোগ করেন, ‘ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। তিনি বলেছেন, জামায়াত নাকি অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে, ক্যাম্পাসে ছাত্রশিবির বহিরাগতদের প্রবেশ করাচ্ছে। এ রকম অপপ্রচার ছাত্রদল চালাচ্ছে।’

সংবাদ সম্মেলনে শিবির-সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী সালমান সাব্বিরসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage