২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রাবিতে

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫১ PM
রাকসু

রাকসু © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ উপলক্ষ্যে দুই দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া অতি জরুরি বিভাগসমূহ যথা পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন যথারীতি চালু থাকবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ বছর যেহেতু ভোট কেন্দ্র অ্যাকাডেমিক বিল্ডিংগুলোতে হবে। এজন্য ভোট কেন্দ্রের কিছু প্রস্তুতির জন্য আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে।

প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9