রাকসু

আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে প্রচারণা চালাচ্ছে ছাত্রদলের জিএস প্রার্থী

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ PM
আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে প্রচারণা

আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে প্রচারণা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে প্রচারণা চালিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে আরবী বিভাগের ৩০৬ নং রুমে তাকে প্রচারণা চালাতে দেখা যায়।

রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা আচরণবিধির ধারা ৪ (ঝ)–তে উল্লেখ আছে, অ্যাকাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল বা সমাবেশ করা এবং শ্রেণিকক্ষের অভ্যন্তরে কোনো নির্বাচনি প্রচারণা চালানো যাবে না। এদিকে শ্রেণিকক্ষের অভ্যন্তরে নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাকসু নির্বাচনে একজন জিএস পদপ্রার্থী কীভাবে রুমে প্রচারণা করে এ নিয়ে সমালোচনা করছেন অন্যান্য প্রার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন বলেন, আমি আরবি বিভাগের শিক্ষার্থী। আমি আমার বিভাগের জুনিয়রদের সঙ্গে বাইরে একটু কথা বলতে চেয়েছিলাম। তাদের জানালে ফার্স্ট ইয়ারের সিআর আমাকে বলেছিল বাইরে বৃষ্টি হচ্ছে ভাই আপনি উপরে আসেন। এজন্য আমি রুমে গিয়ে ২ মিনিট কথা বলেছিলাম। ওই সময় ওদের কোনো ক্লাস ছিল না।

প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে এখন পর্যন্ত জানতে পারিনি। তবে ক্লাসরুমে প্রচারণার কোনো প্রমাণ পেলে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬