জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল

১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ PM
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্রদল প্যানেলের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মওলানা ভাসানী হলের সামনে এ সংবাদ করবেন প্যানেলটি।

এর আগে, এদিন সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের অনুমতি নিয়ে সাদীকে ভোট কেন্দ্রে নিয়ে যান একজন পোলিং অফিসার। এরপর ব্যালট সংগ্রহ করে তিনি ভোট দেন। 

এর আগে সাদী বলেন, ‘ভোট দেওয়ার জন্য কেন্দ্রের এবং হলের প্রার্থীদের নিয়ে লাইনে দাঁড়িয়েছি। আশা করছি, শিক্ষার্থীরা ছাত্রদলের প্যানেলকে ভোট দেবেন।’

ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘৩৩ বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে। এ নিয়ে জেন-জি ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কিন্তু  রাত থেকে ছাত্রশিবির ও ছাত্রলীগের গুপ্ত প্রার্থীদের সুবিধা দিতে চেষ্টা করছে প্রশাসন। ভোট গণনার যে মেশিন আনা হয়েছে, তা নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট কোম্পানি থেকে আনা। আমরা লিখিত অভিযোগ দিয়েছি।’ ভোট ম্যানুয়ালি গণনা করার দাবি তারা।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাদী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভোটের পরিবেশ নষ্ট করার পায়তারা চলছে। ডাকসু নির্বাচনেও তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে না। অতিরিক্ত ১০ শতাংশ ব্যালট প্রশাসন কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দিতে ছাপিয়েছে। কোনো অসঙ্গতি লক্ষ্য করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে।’

নেত্রকোনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ০২ নভেম্বর ২০২৬
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাই…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির…
  • ০২ নভেম্বর ২০২৬
মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
  • ০২ নভেম্বর ২০২৬
ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে নর্থ সাউথ ইউন…
  • ০২ নভেম্বর ২০২৬