জাকসু নির্বাচনে নারী ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা

১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ AM
ফজিলাতুন্নেসা হল কেন্দ্র

ফজিলাতুন্নেসা হল কেন্দ্র © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নারী ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। 

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা হলের ভোটকেন্দ্রে কয়েকজন সাংবাদিক প্রবেশ করতে গেলে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়।

সাংবাদিকদের দাবি, তারা নির্বাচন কমিশনের অনুমোদিত কার্ড থাকা সত্ত্বেও ভোটকেন্দ্রে ঢুকতে পারেননি। এতে নির্বাচন কেন্দ্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভোটার, সাংবাদিক ও প্রার্থীরা।

এদিকে ভোটগ্রহণ শুরুর নির্ধারিত সময় সকাল ৯টা হলেও ১০ নম্বর ছাত্রী হলে ভোটগ্রহণ তখনও শুরু হয়নি বলে জানা গেছে।

ফজিলাতুন্নেসা হলের সামনে উপস্থিত সাংবাদিক আলভী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সকাল ৯টার দিকে আমরা নারী ভোটকেন্দ্রে প্রবেশ করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকজন আমাদের বাধা দেয়। অথচ আমাদের সঙ্গে বৈধ পরিচয়পত্র ছিল। আমরা কেন্দ্রের ভেতরের পরিস্থিতি জানার সুযোগ পাচ্ছি না, যা সাংবাদিকতার জন্য বড় বাধা।’

এ বিষয়ে ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘সাংবাদিকরা যদি ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারেন, তাহলে স্বচ্ছ নির্বাচন কেমন করে হবে? আজকে সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখতে হবে সব কেন্দ্র। না হলে জনগণ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সন্দেহ করবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সাংবাদিকদের প্রবেশে আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। নির্বাচন কমিশনের পরিচয়পত্র থাকলে তারা নিয়ম মেনেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে নারী শিক্ষার্থীদের কেন্দ্রে নারী সাংবাদিকদের যাওয়ার পরামর্শ দিয়েছি, যাতে শিক্ষার্থীরা অস্বস্তি অনুভব না করেন।’

কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা একাদশে স্কালোনির ৩ দুশ্চ…
  • ৩০ জুন ২০২৬
প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস, জমে উঠেছে নকআউট ল…
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিল-জাপান ম্যাচ দেখে ফেরার পথে যুবককে গুলি, গ্রেপ্তার ১
  • ৩০ জুন ২০২৬
রেফারির বিতর্কিত সিদ্ধান্তের মাশুল গুনল জার্মানি, সমালোচনার…
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়ের সঙ্গে হেরেই চাকরি খোয়াচ্ছেন জার্মান কোচ?
  • ৩০ জুন ২০২৬
৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়
  • ৩০ জুন ২০২৬