ডাকসু নির্বাচন

‘খুব করে চেয়েছি সে জিতে আসুক’— রাফিয়াকে অভিনন্দন সর্ব মিত্রের

১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ AM
সর্ব মিত্র চাকমা ও উম্মা উসওয়াতুন রাফিয়া

সর্ব মিত্র চাকমা ও উম্মা উসওয়াতুন রাফিয়া © টিডিসি সম্পাদিত

গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিবির সমর্থিত প্যানেলের অধিকাংশরা বিজয় অর্জন করেছেন। শিবিরের প্যানেলের বাইরে থেকে ৪ হাজার ২০৯ ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন উম্মা উসওয়াতুন রাফিয়া। রাফিয়াকে অভিনন্দন জানিয়েছেন শিবিরের প্যানেলের বিজয়ী সদস্য সর্ব মিত্র চাকমা।

সর্ব মিত্র বলেন, খুব করে চেয়েছি সে জিতে আসুক। নিজ যোগ্যতায় একা লড়ে সে জিতে এসেছে। রাফিয়াকে অভিনন্দন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন। তার এ স্ট্যাটাসে তিনি রাফিয়া একটি স্ট্যাটাস শেয়ার করেন।

আরও পড়ুন:শিক্ষার্থীরা যেকোনও সময় আমাদের প্রশ্ন করবে, আমরা কাজ করব: ডাকসু ভিপি

ফেসবুকে পোস্টে তিনি বলেন, রাফিয়ার সাথে প্রথম সাক্ষাৎ এনটিভির টকশোতে। ওর চিন্তাধারা চমৎকার, এতো সুন্দর কথা বলে! খুব করে চেয়েছি সে জিতে আসুক! নিজ যোগ্যতায় একা লড়ে সে জিতে এসেছে। আমরা একসাথে কাজ করবো, একসাথে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়বো! রাফিয়াকে অভিনন্দন!

সর্ব মিত্র যে ফেসবুক পোস্ট শেয়ার করেছেন রাফিয়ার সেই ফেসবুক রাফিয়া লেখেন, আমি ৪২০৯ টি ভোট নিয়ে ডাকসুর সদস্য হয়েছি। আমি বিশ্বাস করি এই জয় স্রেফ আপনাদের দোয়ার ফল। অনেকে আফসোস করছিলেন যে ঢাবির না হওয়ায় আমায় ভোট দিতে পারেননি, কিন্তু দোয়ায় নাম করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতায় আমার অন্তর পরিপূর্ণ। আপনাদের দোয়ার কারণেই আমি নির্বাচিত হয়েছি, শুধু এই একটি কারণেই।

 

ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬