কীভাবে ফ্যাসিস্ট রেজিম মিডিয়াকে দিয়ে সম্মতি উৎপাদন করতো তা বুঝলাম: সর্ব মিত্র

২৯ আগস্ট ২০২৫, ০১:১১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৫:৪৩ PM
কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র

কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র © সংগৃহীত

কীভাবে ফ্যাসিস্ট রেজিম মিডিয়াকে দিয়ে সম্মতি উৎপাদন করতো তা বুঝলাম বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র। তিনি ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে ডাকসু নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

আজ শুক্রবার (২৯ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি। সর্ব মিত্র লিখেন, ‘অল্প ক’দিনে মিডিয়া জগৎ আমার চেনা হয়ে গেছে। আমি বুঝলাম, কীভাবে ফ্যাসিস্ট রেজিম মিডিয়াকে দিয়ে স্বপক্ষে সম্মতি উৎপাদন করতো।’

তিনি বলেন, ‘একটা বামপন্থী মিডিয়ার সব প্রশ্ন ছিল শুধু মুক্তিযুদ্ধ ও পাহাড় নিয়ে। আমার আপত্তি এখানে নয়, আপত্তি এই জায়গায়, আমি ঢাবির জন্য কী করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমার স্বপ্ন কী তারা জানতে চাইলো না। ওরা হামলে পড়ছিল আমার মুখ থেকে একটা বিতর্কিত বাক্য বের করে আনার জন্য। ইন্টেনশনালি বিতর্কিত করতে চান, করুন! আমি বিচলিত বা রাগান্বিত নই, সব সয়ে যাচ্ছি হাসিমুখে।

স্রেফ বলবো, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম, আপনাদের ধ্বংস আমার হাত ধরেই হবে একদিন!’

নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬