জাকসু নির্বাচন

ব্যালট দেরিতে পৌঁছানোয় এক কেন্দ্রে ভোট শুরু হতে পৌনে এক ঘণ্টা দেরি

১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ AM
এক কেন্দ্রে ভোট শুরু হতে পৌনে এক ঘণ্টা দেরি

এক কেন্দ্রে ভোট শুরু হতে পৌনে এক ঘণ্টা দেরি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে একযোগে ২১টি হলে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ১০ নম্বর হলে ব্যালট পেপার দেরিতে পৌঁছানোয় প্রায় ৪৫ মিনিট পর শুরু হয় ভোটগ্রহণ।

১০ নম্বর হল কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়ে ব্যালট না পৌঁছানোয় ভোটগ্রহণে বিলম্ব হয়েছে। ব্যালট আসার পর সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ভোট শুরু করা সম্ভব হয়।

ভোট শুরুতে দেরি হওয়ায় ওই হলের লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রটিতে মোট ৫২২ জন শিক্ষার্থী ভোট দেবেন।

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

ছাত্রদের হলভিত্তিক ভোটার সংখ্যা হলো—আল বেরুনী হলে ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন।

ছাত্রীদের হলভিত্তিক ভোটার সংখ্যা হলো—নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬