জাবির বিপ্লবী শিক্ষার্থীরা সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত: শিবির সভাপতি

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ AM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ AM
শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম © টিডিসি সম্পাদিত

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হবে। তবে গত রাতে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের কয়েকজন নেতার কিছু অনিয়মের ঘটনা ঘটেছে।

এসব ঘটনাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ ব্যাপারে তিনি বলেছেন, বিপ্লবী শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র মোকাবেলা কর‍তে প্রস্তুত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুকে তিনি লেখেন, জাকসু নির্বাচন নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র মোকাবিলা কর‍তে প্রস্তুত। হাসবুনাল্লাহ।

 

ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬