যিনি ভিপি হবেন আমার পূর্ণ সমর্থন থাকবে

১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ AM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ AM
ভিপি প্রার্থী শামীম হোসেন

ভিপি প্রার্থী শামীম হোসেন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলে যিনি ভিপি ঘোষিত হবেন, তার প্রতি পূর্ণ সমর্থন জানাবেন বলে জানিয়েছেন ভিপি প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই পোস্ট দিয়েছিলেন তিনি।

স্ট্যাটাসে শামীম লিখেছিলেন, ‘ফলাফল যেটাই হোক, যিনি ভিপি হবেন আমার পূর্ণ সমর্থন থাকবে এবং তার কোনো সহযোগিতা লাগলে সেটা করব ইনশাআল্লাহ। ভিপি না হলে কাল থেকে আবার পড়ার টেবিলে ফিরে যাব। এখানেই রাজনীতি শেষ।’

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে চলছে গণনা। নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশ করতে রাত ১টা থেকে ২টা বাজতে পারে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬