ঢাবিতে গিয়েছিলেন মির্জা আব্বাস, বললেন, ‘কেউ অভিযোগ তুললে কী করতে পারি?’ 

১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ AM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে গিয়েছেন, নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এ অভিযোগ করেন আবু বাকের।

তার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে মির্জা আব্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘কেউ অভিযোগ তুললে আমি কী করতে পারি? আমার তো কিছু করার নেই। আমি কেন সেখানে যাব?’

তিনি আরও বলেন, ‘আমি যেতে (ঢাকা বিশ্ববিদ্যালয়ে) পারলে খুশি হতাম।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। ওই বৈঠকে অংশ নিতে তিনি গুলশানে আছেন।

শায়রুল আরও বলেন, মির্জা আব্বাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বিষয়টি গুজব। তিনি সারাদিন নিজের কাজে ব্যস্ত ছিলেন।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষকসহ ত…
  • ০৯ অক্টোবর ২০২৬
পবিপ্রবি ছাত্রদল সভাপতি রাতুলের সাংগঠনিক পদ স্থগিত
  • ০৯ অক্টোবর ২০২৬
১৩তম গ্রেডের তিন পদে আবেদনের সুযোগ চান ইবতেদায়ীর শিক্ষকরা, …
  • ০৯ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬