ডাকসু নির্বাচন

ছাত্রদলের প্যানেলের বাইরের নেতাকর্মীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদসমূহে সংগঠনের প্যানেলের বাইরে ছাত্রদলের যেসকল নেতাকর্মী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদেরকে সতর্ক করা হয়েছে। ১২ ঘন্টার মধ্যে স্ব স্ব প্রার্থিতা প্রত্যাহার না করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫- এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদসমূহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলসমূহ ব্যতীত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেসকল নেতাকর্মী অদ্যবধি নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদেরকে এই সতর্কীকরণ বিবৃতির মাধ্যমে সর্বশেষ সতর্কবার্তা প্রদান করা হলো। আগামী ১২ ঘন্টার মধ্যে উক্ত প্রার্থীরা স্ব স্ব প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬