ডাকসু নির্বাচনে ১২ সেকেন্ডে দিতে হবে এক ভোট

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ AM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি

প্রায় দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দীর্ঘদিন পর এ নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ক্যাম্পাসেও বয়ে যাচ্ছে উৎসব আমেজ। প্রার্থীর সংখ্যা এবার রেকর্ড ছুঁয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো—এত সংখ্যক প্রার্থীর ভিড়ে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সক্ষম হবেন?

জানা গেছে, আসন্ন ডাকসু নির্বাচনে ভোটার থাকছেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ প্রার্থী। এছাড়া ১৮টি হল সংসদের ১৩টি পদে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। প্রায় ৪০ হাজার ভোটারের জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৮টি কেন্দ্র, যেখানে বুথ থাকবে ৭১০টি। প্রতি কেন্দ্রে গড়ে ভোটার পড়বে প্রায় ৫ হাজার এবং প্রতি বুথে ৫৬ জন।

হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দিতে চাইলে একজন ভোটারের সময় লাগবে প্রায় ৮ মিনিট। গড়ে ৫টি পদে ভোট দিতে সময় পাওয়া যাবে এক মিনিট। অর্থাৎ কোনো জটিলতা বা বিলম্ব না হলে প্রতি ১২ সেকেন্ডে একটি করে ভোট দিতে হবে।

আরও পড়ুন: এসএম ফরহাদের প্রার্থীতা দুই কারণে বাতিল হওয়ার সম্ভাবনা নেই

শুরু থেকেই ভোটকেন্দ্র বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন বেশির ভাগ প্যানেল। কমিশন বুথ সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ করলেও কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রাখায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরা।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

 

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950