জাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি সম্পাদিত

আগামী ১১ সেপ্টেম্বরের আগে অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩১ আগস্ট জাকসু নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অধিকাংশ প্রার্থী জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি জানিয়েছেন। সামগ্রিক প্রতিক্রিয়া বিশ্লেষণ করে নির্বাচন কমিশন আলোচনার মাধ্যমে প্রার্থীদের এ প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, সব প্রার্থীর ডোপ টেস্ট নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে।

এর আগে ৩১ আগস্ট নির্বাচন কমিশনের উদ্যোগে জাকসু নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাকসু ও হল সংসদের অধিকাংশ প্রার্থী সবার ডোপ টেস্ট চালুর পক্ষে জোরালো সমর্থন ব্যক্ত করেন।

১৭তম গ্রেডের চেয়ে ১৫তম গ্রেডের বেতন কম, আরও একাধিক গ্রেডের …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্র…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে যাবার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬