ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মৌসুমী, জাকসুর ছাত্রদল মনোনীত প্রার্থী

২৯ আগস্ট ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
কাজী মৌসুমী আফরোজ

কাজী মৌসুমী আফরোজ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজ বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে লড়ছেন।

অর্থনীতি বিভাগের ৫০তম আবর্তনের (২০২০-২১ সেশন) এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন।

নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কাজী মৌসুমী আফরোজ বলেছেন, আমি সবসময় বিশ্বাস করি শিক্ষাঙ্গনে মেয়েদের জন্য একটি নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ক্যাম্পাসে সমান সুযোগ তৈরিতে কাজ করবো।

শুধু একাডেমিক উৎকর্ষ নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি।

কাজী মৌসুমী আফরোজ বললেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করাই আমার লক্ষ্য।

জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে। ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া এবং পরবর্তীতে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ায় মৌসুমীর প্রার্থিতা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

ছাত্রদলের নেতারা বলছেন, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে যুক্ত হওয়া ছাত্রসমাজের জন্য ইতিবাচক দিক।

কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 
  • ২৫ আগস্ট ২০২৬
র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে…
  • ২৫ আগস্ট ২০২৬
‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে ‘উপায়’, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
সার বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিল সরকার 
  • ২৫ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিট…
  • ২৫ আগস্ট ২০২৬