জাকসুতে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে অনশনে ভিপি প্রার্থী

২৭ আগস্ট ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:৩৮ PM
বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেছেন স্বতন্ত্র  ভিপি প্রার্থী মো. রাব্বি হোসেন

বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেছেন স্বতন্ত্র  ভিপি প্রার্থী মো. রাব্বি হোসেন © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করার দাবিতে অনশনে বসেছেন কেন্দ্রীয় সংসদের স্বতন্ত্র  ভিপি প্রার্থী মো. রাব্বি হোসেন। সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বুধবার (২৭ আগস্ট) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ অনশন কর্মসূচি শুরু করেন তিনি। রাব্বি হোসেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। 

রাব্বি হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত নীতিমালায় প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক থাকলেও, প্রশাসন এখন পর্যন্ত তা বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এ ডোপ টেস্ট শুধু একটি প্রার্থীর শারীরিক ও মানসিক সুস্থতার প্রমাণই নয়, এটি জাকসুকে সন্ত্রাস, মাদক ও অপসংস্কৃতিমুক্ত রাখার একটি মৌলিক শর্ত। প্রশাসনের এই উদাসীনতা নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করছে।

সব প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক না করা পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন: এনটিআরসিএ: পরীক্ষা হবে ২০০ মার্কসে, ১০০ সাবজেক্টিভ, জেনারেল ১০০

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, ‘জাকসু নির্বাচন কমিশনার বলেছেন, ডোপ টেস্ট বাধ্যতামূলক হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের নেই। আমরা শুধু নির্বাচনের সার্বিক তদারকি ও পরিচালনার দায়িত্বে থাকি। নির্বাচন আচরণবিধি তৈরি করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এ ধরনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপি রুমিন ফারহানার কড়া সমালোচনা করলেন মনিরা শারমিন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
অভিবাসী হয়েও শিকড় ভোলেননি মেসি, শেষ বিদায়েও ‘আর্জেন্টাইন’
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬