জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন যারা

২৮ আগস্ট ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৮:২১ AM
জাতীয়বাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

জাতীয়বাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সোয়া একটায় বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি ও বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শেখ সাদী। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ১৩ নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী।

যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আছেন আঞ্জুমান আরা ইকরা।

প্যানেলের অন্যান্য পদে মনোনীত হয়েছেন— শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক হিসেবে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক হিসেবে মো. আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক হিসেবে মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে মো. তাওহিদুর রহমান খান।

এছাড়াও সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) হিসেবে শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) হিসেবে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক হিসেবে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) হিসেবে রুহুল আমিন সুইট এবং সহ-ক্রীড়া সম্পাদক (নারী) হিসেবে মোছা. শাহানাজ পারভীন শানু। এছাড়া, পরিবহন ও যোগাযোগ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মমিনুল ইসলাম।

ইউসিবি ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন আগা…
  • ২৫ আগস্ট ২০২৬
প্রত্যাশিত রেকর্ডের সামনে মেসি
  • ২৫ আগস্ট ২০২৬
সরিয়ে দেওয়া হলো রংপুরের সেই পুলিশ কমিশনারকে
  • ২৫ আগস্ট ২০২৬
শুধু সরকারি নয়, সব ধরনের প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায়…
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬