জাকসুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আবাসিক এলাকা নির্ধারণ নির্বাচন কমিশনের

২৮ আগস্ট ২০২৫, ১০:০১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট অংশকে শিক্ষার্থীদের জন্য আবাসিক এলাকা হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত কলতান বিদ্যানিকেতন সম্মুখ প্রান্ত থেকে সমাজ বিজ্ঞান মোড় পর্যন্ত এলাকা (নওয়াব ফয়জুন্নেসা হল, জাহানারা ইমাম হল ও রোকেয়া হল সংলগ্ন এলাকা) কেবল ছাত্রী শিক্ষার্থীদের জন্য এবং বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে মীর মশাররফ হোসেন হল পর্যন্ত এলাকা (আল বেরুনী হল, শহীদ সালাম-বরকত হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও ১০ নং ছাত্র হল-সংলগ্ন এলাকা) ছাত্রদের জন্য আবাসিক এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

উল্লেখিত সময়ে নির্ধারিত আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

ঢাবিতে ফের সহকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬