ডাকসু নির্বাচনের ভিপি-জিএস প্রার্থীদের নিয়ে বিতর্কের আয়োজন করছে ঢাবি

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্কের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ বিতর্কে সহযোগিতা করবে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

রবিবার (৩১ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচন কমিশনের উদ্যোগে ও DUDS (ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি)-এর সহযোগিতায় আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ যথাক্রমে ভিপি ও জিএস পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, বিতর্কে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ৩ সেপ্টেম্বর, দুপুর ১২টার মধ্যে সংযুক্ত লিংকে তথ্য প্রদানের মাধ্যমে বিতর্কে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬