ডাকসু নির্বাচনে পোলিং এজেন্ট নিয়োগ দিতে বিজ্ঞপ্তি

৩১ আগস্ট ২০২৫, ০৬:৪২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩১ PM
ডাকসু ভবন

ডাকসু ভবন © সংগৃহীত

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন। এই ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সংসদে প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্ট নিয়োগ করা হবে। আজ রবিবার (৩১ আগস্ট) নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোলিং এজেন্ট নিয়োগ দিতে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের প্রতি কেন্দ্রে একজন করে সর্বোচ্চ ৮ জন পোলিং এজেন্টের নামসহ আবেদন চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

এই আবেদনের সাথে মনোনীত পোলিং এজেন্টদের এক কপি পাসপোর্ট সাইজ ছবি, বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্রের কপি, ভোটার নম্বর ও হোয়াটসঅ্যাপ ফোন নম্বর জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

ট্যাগ: ডাকসু
কেরানীগঞ্জের ৭ একরে ১৬০০ শিক্ষার্থীর আবাসনের দাবি জকসুর 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: মীর …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ দিন পর মাটি খুঁড়ে যুবকের মরদেহ উদ্ধার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9