ঢাবিতে জিন্নাহ ও আল্লামা ইকবালের নামে হল চান ডাকসুর ভিপি প্রার্থী

৩১ আগস্ট ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ঢাবিতে মোহাম্মদ আলী জিন্নাহ এবং আল্লামা ইকবালের নামে নতুন হল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। এছাড়া, তিনি শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তনের দাবি করেছেন। তিনি বলেন, আমি নির্বাচিত হই বা না হই, এ দুই হলের নাম পরিবর্তন করা হবেই।

রবিবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের (২০১৬-১৭ সেশন) ও মাস্টার দা সূর্যসেন হলের এ শিক্ষার্থী এসব দাবি জানান।

ফেসবুকে তিনি বলেন, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রনায়ক মুসলিম জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং আল্লামা ইকবাল এর নামে নতুন হল প্রতিষ্ঠা করতে হবে। উনারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বেঁচে ছিলেন না, তারপরেও তাদের নাম মুছে ফেলা হয়েছিল মুসলিম বিদ্বেষ থেকে। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা অবদান না রাখলে আমরা পাকিস্তান পেতাম না, আর পাকিস্তান প্রতিষ্ঠা না হলে আমাদের অবস্থা কাশ্মির,হায়দ্রাবাদ ও সিকিমের মতই হতো। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠায় অবদান রাখা মুসলিম জাতীয়তাবাদী এই দুই নেতার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি নতুন হলের নামকরণ করতে হবে।

আরও পড়ুন: জালালকে নিয়ে পোস্ট করে হামলার শিকার ডাকসুর আরেক ভিপি প্রার্থী

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পাশাপাশি ১৯৪৭ সালকে স্বীকৃতি দিতেই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। ঢাবিকে দায়মুক্তি দিতে হবে মুসলিম বিদ্বেষের। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম জাতীয়তাবাদী নেতারাই প্রতিষ্ঠা করেছেন। শিকড়কে ভুলে যাওয়া বেঈমানি। এই বেঈমানি আর আমরা চাইনা,আমরা আমাদেরকে দায়মুক্ত করতে চাই। আমি ভিপি নির্বাচিত হলে মুসলিম জাতীয়তাবাদী নেতা আল্লামা ইকবাল ও মোহাম্মদ আলী জিন্নাহর নামে নতুন দুইটি হল ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ।

আবদুল ওয়াহেদ আরও বলেন, ১৯৪৩ সালে সাম্প্রদায়িক হামলায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ শহীদ নজির আহমদকে স্বীকৃতি দিতে হবে।

ঢাবির দুই হলের নাম পরিবর্তনের বিষয়ে মন্তব্য করে আবদুল ওয়াহেদ বলেন, জুলাই বিপ্লবে নিষিদ্ধ লীগের কাল্ট  ফ্যাসিস্ট মুজিব ও তার মেয়েকে পরাজিত করা হয়েছে দুই হাজারের বেশি শহীদদের ত্যাগ ও ৫০ হাজারের বেশি আহতদের রক্তের বিনিময়ে। ১ বছর অতিবাহিত হওয়ার পরেও ঢাবি প্রশাসন ফ্যাসিস্ট মুজিব ও তার স্ত্রীর নামের হল পরিবর্তন না করে জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করেছে। আমি নির্বাচিত হই বা নই এই দুইটা হলের নাম পরিবর্তন করা হবেই। কোনো ফ্যাসিস্ট ও খুনি পরিবারের কারো নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হলের নাম থাকতে পারবে না।

উল্লেখ্য, বিপ্লবী ছাত্র পরিষদ খোমেনি ইহসান কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয় বিপ্লবী পরিষদের ছাত্র সংগঠন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9