ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

৩১ আগস্ট ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
এস এম ফরহাদ

এস এম ফরহাদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির বেঞ্চে রিট দাখিল করা হয়। হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটটি দাখিল করেছেন বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম। রিটের মাধ্যমে ফরহাদের প্রার্থিতা বৈধ কি না তা স্থির করার জন্য বিচার বিভাগীয় সিদ্ধান্ত চাওয়া হয়েছে।

রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, আর ফরহাদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রোববারই বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন বেঞ্চে রিটটি শুনানির জন্য নামতে পারে।

ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬