ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতার বৈধতা প্রশ্নে রিটের শুনানি মঙ্গলবার

৩১ আগস্ট ২০২৫, ১১:৫২ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ AM
ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ

ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের শুনানি হবে আগামী মঙ্গলবার। হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। 

রোববার (৩১ আগস্ট) বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির বেঞ্চে রিটটি দাখিল করা হয়। রিটটি দাখিল করেছেন বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম।

আরও পড়ুন: রাকসু নির্বাচনের কার্যক্রমে বাধা ছাত্রদলের, চেয়ার-টেবিল ভাংচুর

রিটের মাধ্যমে ফরহাদের প্রার্থিতা বৈধ কি না তা স্থির করার জন্য বিচার বিভাগীয় সিদ্ধান্ত চাওয়া হয়েছে। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। আর ফরহাদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বিতর্ক শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করে: উপচার্য প্রফে…
  • ১৫ অক্টোবর ২০২৬
জগন্নাথ হল ট্র্যাজেডির নিহতদের প্রতি জাতীয় ছাত্রশক্তির শ্রদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
পে-ফিক্সেশন নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
  • ১৫ অক্টোবর ২০২৬
ব্যস্ত রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও …
  • ১৫ অক্টোবর ২০২৬
জনগণের ভোটে নয়, ট্রাম্পের ভোটে সরকার এসেছে: আনু মুহাম্মদ
  • ১৫ অক্টোবর ২০২৬
উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ…
  • ১৫ অক্টোবর ২০২৬