রাকসু নির্বাচনের কার্যক্রমে বাধা ছাত্রদলের, চেয়ার-টেবিল ভাংচুর

৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
রাবিতে ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রমে বাধা ও ভাংচুর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা

রাবিতে ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রমে বাধা ও ভাংচুর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কার্যক্রমে বাধা দিয়েছে ছাত্রদল। এ সময় বিক্ষোভ করে চেয়ার-টেবিল ভাংচুর করেছেন নেতাকর্মীরা। রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী আজ রবিবার (৩১ আগস্ট) বিক্ষোভ মিছিল সহকারে নেতাকর্মীদের নিয়ে গিয়ে রাকসুর কার্যক্রমের প্রশাসনিক কাগজ-পত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করেছেন।

জানা গেছে, নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন শুরু করে। এক পর্যায়ে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে রাকসুর কার্যক্রম বন্ধ ও চেয়ার টেবিল ভাংচুর করেন নেতা-কর্মীরা। এ সময় নানা ধরনের স্লোগান দেন তারা। একপর্যায়ে রাকসু কার্যালয়ে তালাও মারতে দেখা যায় তাদের। 

রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ৯টায় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে দলের তাদের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করতে দেখা যায়। ফলে শেষদিনের মতো এ পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন।

এ সময় 'রাকসু ফি দিয়েছি, ভোটার হয়ে চেয়েছি', 'লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব', 'প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে'সহ বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা। 

প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছেন তারা। আজ মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু করেছেন সংগঠনটির তারা। রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয় অবরুদ্ধ করা অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করেন।

আরও পড়ুন: চবির প্রধান ফটক বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, পরীক্ষা স্থগিত

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবি করছি। তবে তারা আমাদের দাবি মানছেই না। তারা রাকসুর ফি দিয়েছে কিন্ত তারা ভোটার হতে পারছে না। আমরা এই বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব।’

তাদের কর্মসূচিতে সংহতি জানিয়ে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটার তালিকায় প্রথম বর্ষ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এখানে ছাত্রদল এ দাবিতে কর্মসূচি পালন করছে। আমরা তাদের দাবিতে সংহতি জানাই।’

 

আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে রাজধানীর একটি স্কুলের নাম
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বোয়িং কেনার চুক্তি হতে পারে: …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬