ডাকসু নির্বাচনে ‘ইফেক্টিভলি’ ছুটি ৯ দিন: ঢাবি অধ্যাপক

৩১ আগস্ট ২০২৫, ১১:৩৮ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:২২ PM
ডাকসু ভবন এবং অধ্যাপক ড. কামরুল হাসান মামুন (ইনসেটে)

ডাকসু ভবন এবং অধ্যাপক ড. কামরুল হাসান মামুন (ইনসেটে) © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ৪ দিন ছুটি ঘোষণা করেছে প্রশাসন। তবে ‘ইফেক্টিভলি’ ছুবি ৯ দিন বলে জানিয়েছেন সিনেট সদস্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। আজ রবিবার (৩১ আগস্ট) ফেসবুকে এক পোস্টে এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন লিখেছেন, ‘অফিসিয়াল ডাকসু ছুটি হলো ৭ থেকে ১০ সেপ্টেম্বর। এর আগে ৫ এবং ৬ হলো যথাক্রমে শুক্র শনি। আবার ১১ তারিখ হলো বৃহস্পতিবার। ওই একদিন অটো নিলে আরও ৩ দিন ছুটি। তাহলে ইফেক্টিভলি ৯ দিনের ছুটি। এত বছর শিক্ষকতা করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা কি বলে জিজ্ঞেস কইরেন না প্লিজ। আমি চাই আমার প্রেডিকশন ভুল প্রমাণিত হোক।

আরও পড়ুন: ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

তিনি আরও বলেন, ২৪ এর গণঅভুত্থানের পরও যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, এই অজুহাতে ডাকসুর নির্বাচনের জন্য ৪ দিন ছুটি দিতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায় হলো? যেই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভবনা থাকে, সেই বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন কি ডিজার্ভ করে?

পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬