এবার সেই তন্বীর সম্মানে গবেষণা সম্পাদক পদে প্রার্থী রাখেনি ৩ বাম সংগঠন

২০ আগস্ট ২০২৫, ০১:৪৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
সানজিদা আহমেদ তন্বী

সানজিদা আহমেদ তন্বী © সংগৃহীত

চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সানজিদা আহমেদ তন্বী। তার সম্মার্থে এ পদে এবার কাউকে প্রার্থী না করে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে তিন বাম ছাত্র সংগঠনের যৌথ প্যানেল ‘অপরাজেয় ৭১–অদম্য ২৪’।

বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান প্যানেলের শিক্ষার্থীরা।

এর আগে একই পদে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও। দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্যানেলেও গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কাউকে রাখা হয়নি।

এদিন ছাত্রদলের পক্ষ থেকে ভিপি পদে মনোনয়ন পান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে মনোনয়ন দেওয়া হয় কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিমকে।

সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬