ডাকসু নির্বাচন

তিন বাম সংগঠনের প্যানেল ঘোষণা আজ

২০ আগস্ট ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৮:১০ AM
 ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্রলীগ-বিসিএল

ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্রলীগ-বিসিএল © লোগো

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে আজ নিজেদের যৌথ প্যানেল ঘোষণা করবে তিনটি বামপন্থি ছাত্র সংগঠন। এ তিন সংগঠনগুলো হল- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।

বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সংগঠনগুলোর নেতৃবৃন্দ তাদের প্যানেলের প্রার্থীদের নাম, লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

এর আগে, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ছাত্রদলের ডাকসু ও হল সংসদগুলোর পূর্ণাঙ্গ প্যানেল। মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রদল দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার, অপরাজেয় বাংলার পাদদেশে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬