দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

২০ আগস্ট ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৮:১০ AM
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা আজ

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা আজ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল নিয়ে অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ছাত্রদলের ডাকসু ও হল সংসদগুলোর পূর্ণাঙ্গ প্যানেল।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ছাত্রদল দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে বুধবার, অপরাজেয় বাংলার পাদদেশে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। একদিন বাড়ানো পর মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় শেষ হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখনও চূড়ান্ত কোনো প্যানেল প্রকাশ করেনি। যদিও ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্রসংগঠনগুলো তাদের প্রার্থী তালিকা ও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন।

হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬