ডাকসুর সদস্য পদে নির্বাচন করবেন অপু

১৯ আগস্ট ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০১:৪৮ PM
মো. বেলাল হোসাইন অপু

মো. বেলাল হোসাইন অপু © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় সদস্য প্রার্থী পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বাগেরহাটের মো. বেলাল হোসাইন অপু। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে (সেশন ২০১৮-১৯) মাস্টার্সে পড়াশোনা করছেন। 

শিক্ষাজীবনের পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বেও সমান পারদর্শী অপু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে ‘নেটওয়ার্ক অফ সোশ্যাল ওয়ার্কার, জিয়া হল’ এর সভাপতি হিসেবেও কাজ করেছেন।

ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে অপু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সংকট দূর করতে স্কিলসেট বৃদ্ধি ও অন-ক্যাম্পাস কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশাসনিক ও প্রাইভেট উদ্যোগ জরুরি। নিয়মিত পাঠদানের বাইরে এখানে প্রয়োজনীয় কোনো স্কিল বৃদ্ধির সুযোগ নেই। ফলে শিক্ষার্থীদের আর্থিক ব্যয় নির্বাহের জন্য নির্ভর করতে হয় টিউশনের উপর। কিন্তু বর্তমানে কিছু নির্দিষ্ট বিভাগের বাইরে টিউশন পাওয়া যেন সোনার হরিণের মতো।

এছাড়াও শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্কিল বৃদ্ধির সুযোগ নিশ্চিত করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

ট্যাগ: ডাকসু
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬