ঢাবির হলে হঠাৎ অসুস্থ ছাত্রী, হাসপাতালে মৃত্যু

১৫ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:১৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসমা আক্তার লিজা নামে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থী হাসপাতালে মারা গেছেন। শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বৃহস্পতিবার হলে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাকে।

২০১৯ -২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিজার হার্টে টিউমার ও ফুসফুসে পানি জমে গিয়েছিল। তিনি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নাটোরে।

হলের এক শিক্ষার্থী জানান, লিজা বৃহস্পতিবার দুপুরে হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হার্টে টিউমার ধরা পরে। পরে অন্য একটি মেডিকেলে শিফট করা হয়। আজ তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: চিরকুট লিখে স্ত্রী-সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

আরেক শিক্ষার্থী জানান, তার হার্টে টিউমার আর ফুসফুসে পানি জমে ছিল বলে তারা জানতে পেরেছেন। গতকাল অসুস্থ হ‌ওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. আলেয়া বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের হলের এক শিক্ষার্থী মারা গেছে। আমি হাসপাতালে সেখানেই আছি।’

দেদী আল ফরহাদ নামে এক শিক্ষার্থী জানান, বাদ জুমা তাকে ক্যাম্পাস নিয়ে আসা হবে। কেন্দ্রীয় মসজিদের জানাজা অনুষ্ঠিত হবে তার।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬