ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

১৪ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৫:৫৯ PM
মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে সংবাদ সম্মেলন

মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে সংবাদ সম্মেলন © টিডিসি ফোটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে নারী ভোটকেন্দ্রগুলোর স্থান পরিবর্তনের দাবি করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সুফিয়া কামাল হলের ভোটকেন্দ্র টিএসসিতে না করে কার্জন হলে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও কুয়েত মৈত্রী হল হলের ভোটকেন্দ্রে টিচার্স ক্লাবে না দিয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনন্সিটি‌উট এবং রোকেয়া হল ও শামসুজ্জামান হলের জন্য টিএসসি ও বিকল্প ভোটকেন্দ্রে স্থাপনের দাবি করেন তিনি।

আবু বাকের মজুমদার বলেন, নারী শিক্ষার্থীদের যে পাঁচটি ডাকসু ভোট কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে তা হল থেকে দূরে। এতে অনেক নারী শিক্ষার্থী ভোট দিতে আসবে না। যারা নারী নেতৃত্ব চায় না তারা প্রশাসনের সাথে মিলে পরিকল্পনা করে এমনটা করেছে।

তিনি বলেন, টিএসসির মতো ছোট জায়গায় চৌদ্দ হাজারের বেশি ভোট কাস্ট করা সম্ভব নয়। সর্বোচ্চ তিন থেকে চার হাজার ভোট কাস্ট করা সম্ভব। কিন্তু এখানে এখানে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম লাইন তৈরি করতে চাচ্ছে ।একদল চাচ্ছে না নারীরা ভোটে অংশগ্রহণ করুক। এসময় তিনি প্রশাসনকে অতি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ছাত্ররাজনীতি করা না করা একজনের ব্যক্তিগত ব্যাপার। ছাত্র রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের কল্যাণে তাদের সেন্টিমেন্ট বুঝে করতে হবে। যদি আমরা আমূল পরিবর্তন চাই,তাহলে শিক্ষার্থীদের দাবি মাথায় রেখে ছাত্র রাজনীতি করা জরুরি।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬