১৫ আগস্ট: ঢাবিতে শেখ হাসিনা ও আ. লীগকে ব্যঙ্গ করে ডিজে গান

১৫ আগস্ট ২০২৫, ১২:৫৮ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০১ AM
 ১৫ আগস্টের প্রথম প্রহরে ঢাবিতে ডিজে পার্টি

১৫ আগস্টের প্রথম প্রহরে ঢাবিতে ডিজে পার্টি © ভিডিও থেকে নেওয়া

১৫ আগস্ট আওয়ামী লীগ পালিত শোক দিবস শুরু হতে না হতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদদীন হলে শেখ হাসিনা ও আ.লীগকে ব্যঙ্গ করে ডিজে গান বাজিয়ে নৃত্য করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে হলটির আড়াই তলা খ্যাত স্থানে এ আয়োজন করেন তারা।

এসময় শিক্ষার্থীদেরকে ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন; জয় বাংলা’ এই গানটি বাজিয়ে নৃত্য ও উল্লাস করতে দেখা যায়। এছাড়াও শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেন শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার নিজ বাসভবনে হত্যাকান্ডের শিকার হন। এ দিবসটিকে আওয়ামী লীগ শোক দিবস হিসেবে পালন করে।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬