চিরকুট লিখে স্ত্রী-সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে স্বামীর আত্মহত্যা

১৫ আগস্ট ২০২৫, ১০:১১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:১৩ PM
পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় স্ত্রী-সন্তানকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ৯ নং পারিলা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড বামনশিকড় উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— মনিরুল, স্ত্রী মনিরা এবং তাদের দুই সন্তান মিথিলা এবং মাহিম। তাদের বয়স নিশ্চিত হওয়া যায়নি। । নিহতদের পাশে একটি চিরকুটে লিখা আছে ‘ঋণের দায়ে এবং খাবারের অভাবে এ কাজ করতে বাধ্য হয়েছে।’

এ বিষয়ে ওসি আব্দুল মালেক বলেন, ‘ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে রওনা হয়েছি। এখন বিস্তারিত কিছু বলতে পারছি না।’ 

তিনি আরও বলেন,  ধারণা করা হচ্ছে— মনিরুল তার স্ত্রী ও সন্তানদের শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।  

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬