মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার, পাশে ৫ পৃষ্ঠার চিরকুট ও সিরিঞ্জ

১২ আগস্ট ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
শরিফা ইয়াসমিন সৌমা

শরিফা ইয়াসমিন সৌমা © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেল কক্ষ থেকে শরিফা ইয়াসমিন সৌমা (২১) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সৌমা এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি খুলনার খালিশপুরের তায়েদুর রহমান ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৌমা শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ ও ৪-৫ পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি মানসিক চাপ ও নানা কষ্টের কথা উল্লেখ করেছেন।

সহপাঠীরা জানিয়েছেন, পড়াশোনা ও ব্যক্তিগত জীবনসহ নানা কারণে সৌমা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) সোহরোয়ার্দী হোসেন বলেন, সৌমার কক্ষে আরও একজন ছাত্রী থাকেন। সকালে তিনি ক্লাসে যাওয়ার সময় সৌমাকে ঘুমিয়ে থাকতে দেখেন। পরে পুলিশ দরজা স্বাভাবিকভাবে বন্ধ অবস্থায় পায়।

মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাবা-মা ময়মনসিংহের পথে রয়েছেন। তারা পৌঁছালে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬