হিরো আলমের স্ট্যাটাস

হিরো আলমের জানাজা কাল বিকেল ৫টায়

১২ আগস্ট ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
রিয়া মনি ও হিরো আলম

রিয়া মনি ও হিরো আলম © ফাইল ছবি

আবারও আত্মহত্যার হুমকি দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আগামীকাল বিকেল পাঁচটায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে হিরো আলম নিজেই জানিয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন, ‘রিয়া মনির মিথ্যা কথা বলে তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না। আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনি ভালোবাসা মিথ্যে ছিল, এটা মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব আমি রিয়াল ছিলাম। কাল বিকাল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।’

প্রসঙ্গত, কিছুদিন আগেও রিয়া মনির সঙ্গে আলাদা থাকার কারণে বিরহে আত্মহননের চেষ্টা করেন আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর। বগুড়ার ধুনটে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান। পরে তাঁর এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে আসেন। রিয়া মনি এ খবর শুনে বগুড়ায় ছুটে যান।

ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬