জাবির হলে গাঁজা সেবনকালে ৬ শিক্ষার্থী আটক 

০৫ আগস্ট ২০২৫, ০৭:১৮ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১১:৫৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৮২৪ নম্বর কক্ষ গাঁজা সেবন অবস্থায় ৬ শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। সোমবার  (৪ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে তাদের আটক করেন হলের দায়িত্বরত সিনিয়র ওয়ার্ডেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 

আটককৃত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী হাসান শোয়েব আনজুম, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের নাঈব, একই বিভাগের ৫১ ব্যাচের মো. মেহেদী হাসান ও ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. জেরিন।

বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসনের সূত্রে জানা যায়, রাত ১১ টার দিকে খবর পেয়ে ঐ কক্ষে অভিযান পরিচালনা করেন হল প্রশাসন। এসময় ৬ জন শিক্ষার্থীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এসময় তাদের ব্যাগ থেকে গাঁজা ও গাঁজা তৈরির উপকরণও উদ্ধার করা হয়।

অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গাঁজা সেবনরত অবস্থায় পাই। পরে তাদের সকলের পরিচয় নিয়ে ও মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধ স্বীকার করেছেন । বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬