ঢাবিতে গাঁজা সেবনের সময় তরুণীসহ ৪ বহিরাগত আটক

২৫ মে ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৭:৫৫ AM
আটক ৪ জনকে থানায় নিয়ে যাওয়া হয়

আটক ৪ জনকে থানায় নিয়ে যাওয়া হয় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়ার আলী চৌধুরী সিনেট ভবন এলাকা থেকে চার বহিরাগতকে গাঁজা সেবনের সময় আটক করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। যাদের মধ্যে তিনজন তরুণ ও একজন তরুণী রয়েছে। আজ রবিবার (২৫ মে) সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।

পরবর্তীতে প্রক্টরিয়াল টিমের সাহায্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় সংগ্রহ করা না গেলেও তাদের প্রত্যেকের বাসা রাজধানীর মোহাম্মদপুর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আব্দুল র‌উফ খন্দকার বলেন, আমি আমার এক জুনিয়র নিয়ে সিনেট ভবনের সামনে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আমরা দূর থেকে দেখি তিনজন ছেলে ও একজন মেয়ে গাঁজা খাওয়া জন্য প্রস্তুত করছিল। আমরা এগিয়ে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে জানতে পারি তারা সবাই বহিরাগত। পরবর্তীতে আমরা প্রক্টরিয়াল টিমকে ফোন করলে প্রক্টরিয়াল টিম তাদের শাহবাগ থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, চারজনকে থানায় আনা হয়েছে। তাদের মধ্যে একজন মেয়ে। তাদের কাছে গাঁজা পাওয়া যায়নি। তবে গাঁজা খেতে এসেছিল। আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছি। বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬